শ্রীরামপুরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির! বিক্রি করা হল ২০ টাকা কেজি দরে আলু

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  01 Aug 2020 01:21 PM (IST)
ABP News
হুগলির শ্রীরামপুরে দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। শ্রীরামপুরে বেল্টিং বাজার মোড়ে জি টি রোডের উপর সবজি নিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী, সমর্থকরা। সেখানে ২০ টাকা কেজি দরে  আলুও বিক্রি করেন তাঁরা। অনেক ক্রেতাকে দেখা যায় বিজেপি কর্মীর থেকে আলু কিনতে। প্রায় দেড় ঘণ্টা চলে বিক্ষোভ। শ্রীরামপুর থানার পুলিশ এসে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার বিষয় সতর্ক করে দেয়। এরপর বিক্ষোভ মেটে। এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিজেপিকে পাল্টা বিঁধেছে তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূলের কার্যকরি সভাপতি সন্তোষ কুমার সিং বলেন, পেট্রল ডিজেলের দাম কমলে বা লোকাল ট্রেনে পণ্য পরিবহন শুরু হলে সবজির দাম কমবে। মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপির আন্দোলনকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন তিনি।
  • হোম
  • ভিডিও
  • খবর
  • শ্রীরামপুরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির! বিক্রি করা হল ২০ টাকা কেজি দরে আলু

TRENDING VIDEOS

পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর11 Hour ago

"বাজি নিয়ে কমিউনিস্টদের অভিযোগ বেশি...", আক্রমণ শানালেন CM Suvendu Adhikari11 Hour ago

তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী11 Hour ago

শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন