বেলেঘাটা-বিস্ফোরণ: ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ঘটনার কারণ নিয়ে ধন্দে পুলিশ

সাতসকালে বেলেঘাটায় ক্লাবঘরে বিস্ফোরণ। ভাঙল দেওয়াল, উড়ল অ্যাসবেস্টসের ছাদ। ঘটনাস্থানে বম্ব ডিসপোজাল স্কোয়াড। সকাল সাড়ে ৬টা নাগাদ গান্ধী ভবনের ঢিল ছোড়া দূরত্বে ওই ক্লাবের তিনতলার ঘরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়াল ভেঙে যায়। প্রায় ৪০ ফুট দূরে ছিটকে পরে ইটের টুকরো। উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। বিস্ফোরণের পর আগুন লেগে যায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ফরেন্সিক টিম আসবে বলে জানা যাচ্ছে। তবে কিছু বিষয়ে ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola