বাংলায় পুজো হলেও রুখতে হবে সংক্রমণ, বার্তা মুখ্যমন্ত্রীর, করোনা পরীক্ষার খরচ কমানোর নির্দেশ
বাংলায় পুজো হবে, কিন্তু আটকাতে হবে সংক্রমণ। বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার খরচ কমানোর নির্দেশ দিল রাজ্য সরকার। আজ বা আগামীকালের মধ্যেই ভার্চুয়াল উদ্বোধন শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী। সংকটের মধ্যেই চূড়ান্ত সতর্কতা মেনে এবছর মায়ের আগমন।