লেকটাউনে তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হামলা

লেকটাউনে তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হামলা। অভিযোগ,দুপুর একটা নাগাদ বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালায়। ইট ছুড়ে গুড়িয়ে দেওয়া হয় অফিসের কাচ। অফিসের বাইরে থাকা চেয়ারও ভেঙে দেওয়া হয়। হামলার সময় অফিসেই ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসরঞ্জন রায়। তাঁর দাবি দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। টার্গেট ছিলেন তিনি। লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়।  ঘটনাস্থলে যায় পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola