অষ্টমীতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজ্যের হাল-হকিকৎ নিয়ে আলোচনা

পুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলোচনা রাজ্যপালের। অষ্টমীর সন্ধেয় হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়। উদ্দেশ্য শারদ শুভেচ্ছা জানানো।  ২৫ মিনিট ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। রাজ্যের পরিস্থিতি নিয়েও কথা হয় বলে সূত্রের খবর। পরে রাজ্যপাল জানান, আগের চেয়ে ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola