Netaji's Birth Anniversary: নেতাজির জন্মজয়ন্তীতে 'দেশনায়ক দিবস' পালন করল রাজ্য, বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দিলেন Mamata Banerjee

নেতাজির জন্মমুহূর্তকে স্মরণ করতে বেজে উঠল সাইরেন। শঙ্খধ্বনিতে মুখরিত হল আকাশ। সকাল থেকে হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে শনিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা হল রাজ্য সরকারের তরফে। সামনে থেকে দাঁড়িয়ে যার নেতৃত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৭ সালের পর সুভাষ চন্দ্র বসুর ১০০তম বছরের পর নেতাজিকে নিয়ে বাঙালির এই আবেগ দেখা গিয়েছে কি না তা মনে করতে পারছেন না অনেকেই। অনেকেই বলছেন এই আবেগের সঙ্গে মিশে রয়েছে রাজনীতি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola