'প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা বললে ভাবাবেগে আঘাত লাগতেই পারে', দেবলীনার মন্তব্য-বিতর্কে বললেন Samik Bhattacharya

হেস্টিংস হাউসে বিজেপির সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) অভিনেত্রী দেবলীনা দত্তের গোমাংসের মন্তব্য প্রসঙ্গে বলেন, "কেউ যদি দুর্গাপুজোর মহাষ্টমীর দিনে গো মাংস রান্না করে খেতে চান তিনি খেতেই পারেন। কিন্তু সেটা যদি তিনি প্রকাশ্যে বলেন, তবে কারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। এটা কাম্য নয়।" তাঁর কথায়, "কোনও বাঙালির যদি ভাবেন দুর্গাপুজোর মহাষ্টমীর দিন গোমাংস খাবেন এবং সেটাকে বাক স্বাধীনতার অংশ হিসেবে প্রকাশ্যে বলবেন, আর কারও ভাবাবেগে আঘাত লাগলে তিনি বলতে পারেব না, তা হতে পারে না।' তাঁর দাবি, "বিজেপি এসব ব্যাপারের মধ্যে থাকবে না। কে কী খাবেন, সেই ব্যাপারে বিজেপি রান্নাঘরে উঁকি মারবে না। মানুষই এর উত্তর দেবে। তবে কেউ যদি মনে করেন, তিনি ত্রিশূলে কন্ডোম পরিয়ে প্রগতিশীল হবেন, বা শিবলিঙ্গের উপর কন্ডোম পরিয়ে প্রগতিশীল হবেন আর সেটা নিয়ে কেউ রিঅ্যাক্ট করবেন না তা হতে পারে না। যার ভাবাবেগে লাগবে সে সেইভাবে রিঅ্যাক্ট করবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola