স্বাভাবিক নয় শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা, কমেনি স্নায়ুর সমস্যাও, কাল ফের করোনা পরীক্ষা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্নতা ও অস্থিরতা। হাসপাতাল সূত্রে খবর, আগামীকাল ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা হবে। আজ ইসিজি, ইকো, ব্লাড টেস্ট সহ বেশ কিছু পরীক্ষা করা হবে বলে বেলভিউ সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola