'কে টাকা নিয়েছেন সেটাই দেখার, মুখোশধারীর মতো কথা বলছেন', শুভেন্দুকে কটাক্ষ কুণালের

নারদায় কে ডি সিংহ টাকা দিয়েছেন বলে আজ তমলুকের সভা থেকে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Suvendua Adhikari)। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "টাকাটা কে দিয়েছেন সেটা বড় কথা নয়, টাকা কে নিয়েছেন সেটা দেখতে হবে। শুভেন্দু অধিকারীর উচিত সেই বিষয়টির জবাব দেওয়ার। টাকাটা কে দিয়েছেন সেটা তদন্ত চলছে। উনি কি লোক বেছে টাকা নেন? যে দলটার দিকে উনি কাদা ছেটানোর চেষ্টা করছেন, এতদিন উনি তারই অংশ ছিলেন। উনি যদি অভিযোগ করে থাকেন, তাহলে এতদিন সেই দলের সমস্ত রকম ক্ষমতা উনি ভোগ করেছেন কেন? ভোটের মুখে এসে ওনার দুঃখ হচ্ছে? এগুলো হল মুখোশধারীর বিবৃতি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola