খুলল দক্ষিণেশ্বর মন্দির, লাইন দেখেছেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2020 09:21 AM (IST)

আজ থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। মা ভবতারিণীর পুজো দিতে ভোর থেকেই ছিল লম্বা লাইন। সামাজিক দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে লাইনে দাঁড়ান ভক্তরা। মোতায়েন বহু পুলিশকর্মী।