পরিযায়ী শ্রমিকদের জন্য পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র, আক্রমণ সৌগত রায়ের
উত্তরপ্রদেশের পথ দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের সমালোচনা তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বললেন, মানুষ নিজেদের বাড়ি ফেরার জন্য যে যানবাহন পাচ্ছেন তাতেই চড়ছেন। প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। কোনও পদক্ষেপ নিচে না সরকার। এই প্রথম বাংলার পরিযায়ী শ্রমিকরা মারা গেলেন দুর্ঘটনায়। কেন্দ্রীয় সরকার কী করছেন পরিযায়ী শ্রমিকদের জন্য, তা অবিলম্বে জানাতে হবে।