করোনা : ফের রেকর্ড সংক্রমণ! দেশে একদিনে আক্রান্ত ১২,৮৮১ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2020 12:21 PM (IST)

দেশে করোনায় মৃত বেড়ে ১২ হাজার ২৩৭। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৩৪। একদিনে রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ১২ হাজার ৮৮১ জন। গোটা দেশে আক্রান্ত বেড়ে ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬। সংক্রমণ মুক্ত ১ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন। দেশে মৃত্যুর হার বেড়ে ৩.৩৩ শতাংশ। আশার কথা সুস্থতার হার বেড়ে ৫২.৯৫ শতাংশ হয়েছে। মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ।