লকডাউন মানায় নিয়ন্ত্রণে রাখা গিয়েছে সংক্রমণ : মোদি

ভারতে করোনা সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৫৪ হাজার। মৃত্যু বেড়ে ১২ হাজারের কাছাকাছি। তবে বাড়ছে সুস্থতার হার। লকডাউন মানায় নিয়ন্ত্রণে রাখা গিয়েছে সংক্রমণ, জানালেন মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ১১ হাজার ৯০৩ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৯ হাজার ৯০৩। আগে নথিভুক্ত হয়নি এমন মৃত্যুও যুক্ত হয়েছে খতিয়ানে। মুম্বইয়ের ১ হাজার ৩২৮টি নথিভুক্তহীন মৃত্যুর যুক্ত হয়েছে। দিল্লির ক্ষেত্রে সংখ্যা ৩৪৪। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সময় মতন পদক্ষেপ নেওয়ায় কোভিদ-১৯ এর সঙ্গে লড়াই করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম হয়েছি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola