Shalimar Shootout: 'ব্যক্তিগত আক্রোশ'-এর জেরেই খুন শালিমারের TMC নেতা! বিহারে পালানোর আগেই পুলিশের জালে দুই মূল অভিযুক্ত
মঙ্গলবার শালিমার স্টেশনের কাছে শ্যুটআউটে এক তৃণমূল (TMC) কর্মীর মৃত্যু হয়। এর পরেই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, ঘটনার পরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে এই ঘটনার মূল অভিযুক্ত বিকাশ সিংহ ওরফে ভিকি। ৩৮ বছরের ভিকি শালিমারের বাসিন্দা। ভিকির সঙ্গেই এই ঘটনায় যুক্ত ৩২ বছরের চন্দন চৌধুরী। বর্ধমান থেকে গ্রেফতার হয়েছেন দুজনেই। দুজনেই বিহার পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এছাড়াও এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত আক্রোশের কারণেই এই খুন করা হয়েছে।