রানিগঞ্জে উপপ্রধানের বাড়িতে আগুন, তৃণমূল-বিজেপি তরজা

রানিগঞ্জের গির্জাপাড়ায় তৃণমূল (TMC) উপপ্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভস্মীভূত হয়ে যায় তিনটি গাড়িও। বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অভিযোগ, গতকাল রাত ১১ট নাগাদ তাঁর বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর পরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রাখা ছিল তিনটি গাড়ি। আগুনে গাড়িগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি (BJP)। 


 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola