কোচবিহারে তৃণমূল কর্মীকে গুলি, অভিযোগ উড়িয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করল বিজেপি
কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল কর্মীকে গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আব্দুল জলিল মিঞা। দলীয় সভা থেকে গ্রামে ফেরার পর এই তৃণমূল কর্মীকে হামলা করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলা ও বোমাবাজির অভিযোগ। বিজেপির পালটা অভিযোগ এলাকা দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা। যদিও গুলি চলার ঘটনা নিশ্চিত করেনি পুলিশ।