West Bengal District News: আজ বোলপুরে মুখ্যমন্ত্রী, শিল্পের জমিতে শিল্পই করতে হবে, মুখ্যমন্ত্রীর সফরের আগে পড়ল পোস্টার

দুই দিনের সফরে বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আজ বোলপুরে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বোলপুরে (Bolpur) পদযাত্রা করবেন তিনি। 'শিল্পের জমিতে শিল্পই করতে হবে', মুখ্যমন্ত্রীর সফরের আগে পোস্টার পড়ল বোলপুরের অধিগৃহীত জমিতে। জমিদাতা আন্দোলনকারীদের পাশে দাঁড়াল সিপিএম। 'শিল্প হলে দূষণ বাড়বে, বিশ্ববিদ্যালয় ও টাউনশিপ হলেই ভাল,' দাবি তৃণমূলের। 'ধাপ্পাবাজ' বলে কটাক্ষ বিজেপির। আজ দাঁতনে শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা করবে তৃণমূল। অন্যদিকে দাঁতনের সভা থেকে গতকাল ফের 'তোলাবাজ ভাইপো হঠাও' স্লোগান তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 'টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে', নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ ঝাড়গ্রামে বিজেপি পার্টি অফিসে যাবেন শুভেন্দু অধিকারী।

সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হওয়ায় অসন্তুষ্ট বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তাকে তৃণমূলে আহ্বান জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। কার্শিয়ংয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর প্রতিজ্ঞা বিমল গুরুঙ্গের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola