এক ঝলকে: মঙ্গলকোটে হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ ১০, দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ উপহার পাণ্ডবেশ্বরের বিধায়কের

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ ১০ শ্রমিক। অসুস্থদের গুসকরা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। অসুস্থ বোধ করছেন আশপাশের বাড়ির বাসিন্দারাও। ধারে মদ না পাওয়ায় বচসার জের। জামুড়িয়ার দেশি মদের দোকানে হামলা। ৪ জনকে পিটিয়ে খুন। গ্রেফতার মূল অভিযুক্ত। দীপাবলী উপলক্ষে মাটির প্রদীপ উপহার দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি। ভোটের জন্যই সব, কটাক্ষ বিজেপির। বেচারাম মান্নার বাড়িতে হুগলির তৃণমূল মুখপাত্র। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা, জানালেন প্রবীর ঘোষাল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শ্যুটআউট। স্কুলপড়ুয়াকে গুলি করে খুন। ক্লাবের সামনে থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola