Fake Vaccination Camp: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার আরও ৩

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Jun 2021 07:56 AM (IST)
ABP News

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবকে আগে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে তার তিন সহযোগীও। গ্রেফতার করা হয়েছে সুশান্ত দাস, রবীন শিকদার এবং শান্তনু মান্নাকে। দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নেওয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এই অভিযোগ দেবাঞ্জন-সহ চার জনের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের চেষ্টার মামলাও। 


আতঙ্ক, উৎকণ্ঠা, উদ্বেগ। ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডে পর্দা ফাঁসের পর তীব্র সংশয়ে ভুগছেন গ্রাহকরা। তোলপাড় পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। এই পরিস্থিতিতে ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডের তদন্তে স্বাস্থ্য বিষয়ক ৩ কমিটি গঠন করল রাজ্য সরকার। পাশাপাশি কসবাকাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার টিকাকরণ ক্যাম্প করতে গেলে সবার আগে স্বাস্থ্য দফতরে নাম নথিভুক্ত করতে হবে। 


কসবার (Kasba) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের ঘটনার পর কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের (State Health Department)। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, টিকাকরণ করতে গেলে স্বাস্থ্য দফতরে তা নথিভুক্ত করতে হবে। সেখান থেকে নিতে হবে নির্দিষ্ট নথিভুক্তকরণ নম্বর। সেই নম্বর না থাকলে টিকাকরণ রেজিস্ট্রেশন হবে না। টিকা নিতে গেলে কোউইন (CoWIN) অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে ব্যবস্থা এগোবে, তার গাইডলাইন আজ বা আগামীকাল প্রকাশ করা হবে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Fake Vaccination Camp: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার আরও ৩

TRENDING VIDEOS

ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব6 Hour ago

২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?6 Hour ago

রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda6 Hour ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন