'ভবিষ্যতে রাজ্যপালের চিঠির জবাব দেবে না দল' জানালেন সুদীপ, 'বিজেপি বাংলাকে চিনের উহান বলছে' ক্ষুব্ধ ডেরেক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2020 06:03 PM (IST)

'বিজেপি বাংলাকে চিনের উহান বলছে, বাংলাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, আর্থিক প্যাকেজের প্রয়োজন', বললেন ডেরেক| তিনি আরও বলেন, 'বলা হচ্ছে ২০টি জেলায় স্বাস্থ্যমন্ত্রক থেকে লোক পাঠানো হয়েছে, গুজরাত, অন্ধ্র, মুম্বই-তে ৩টি করে টীম, দিল্লিতে দুটো কিন্তু বাংলায় একটা, এর অর্থ বাংলার অবস্থা ভালো| কিন্তু আইএমসিটি-র ব্যক্তব্যের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই| কেন্দ্র প্রমাণ করতে চাইছে করোনা মোকাবিলায় বাংলা পিছিয়ে' | 'করোনা মুক্তি করতে হবে, রাজ্যপালকে আমরা গুরুত্ব দি না, ভবিষ্যতে রাজ্যপালের চিঠির উত্তর দিতেও দল বিরত থাকবে', বললেন সুদীপ| সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদরা আজ সাংবাদিক বৈঠকে বাংলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন| পরিযায়ী শ্রমিকদের কথা ভাবেনি কেন্দ্র, পিএম কেয়ার-এর অর্থ গরিবদের জন্য ব্যবহার হোক, দাবি দীনেশ ত্রিবেদীর|