করোনা রুখতে অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক নিয়োগ রাজ্যে

করোনা মোকাবিলায় এবার অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্যে। বিশেষজ্ঞ, চিকিৎসক, মেডিকেল অফিসার, মলিকুলার বায়োলজিস্ট থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সহ মোট ১২টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দফতরের ওই বিজ্ঞপ্তিতে ১২টি পদের নিয়োগে জন্য এককালীন মাসিক পারিশ্রমিকের তালিকা প্রকাশ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনগুলি দেখে সেগুলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হবে। আপাতত ২ মাসের জন্য জেলা ভিত্তিতে নিয়োগ হবে। পরবর্তী সময় পরিস্থিতি পর্যালোচনা করে নিয়োগের সময় সীমা বাড়ানো হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী চিকিৎসক বিশেষজ্ঞ পাবেন মাসে এককালীন ৫০ হাজার টাকা, মেডিক্যাল অফিসার এবং মলিকুলার বায়োলজিস্টের জন্য বরাদ্দ করা হয়েছে ৪০ হাজার টাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola