লকডাউনের মধ্যেই শর্ত মেনে বড় দোকান খুলবে রাজ্যে, ছাড় হকার্স মার্কেটকেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2020 10:44 AM (IST)

করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত। রাজ্যে একই সময় অবধি লকডাউন জারি থাকলে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কনটেনমেন্ট জোনকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। 'এ' হচ্ছে এফেক্টেড জোন, 'বি' অর্থাৎ বাফার জোন আর 'সি' হচ্ছে ক্লিন জোন । তিনি জানিয়েছেন, ২১ মে থেকে কনটেনমেন্ট এলাকার 'এ' জোন ছাড়া বাকি এলাকায় বড় দোকান খুলবে। ২৭ মে থেকে জোড়-বিজোড় নীতিতে খুলবে হকার্স মার্কেটও।