চিনকে চাপে রাখতে সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত, অস্ত্র নিষেধাজ্ঞায় চুক্তি বদলের চিন্তা - 'শিরোনাম'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2020 07:21 AM (IST)

মোদির বার্তার পর চিনের উপর চাপ বাড়াচ্ছে ভারত। সীমান্তে বাড়ানো হয়েছে সেনা সমাবেশ। জম্মু-কাশ্মীর থেকে পাঠানো হচ্ছে আরও জওয়ান। কেন নিরস্ত্র অবস্থায় পাঠানো হল জওয়ানদের, প্রশ্ন রাহুল গাঁধীর। সীমান্তে কর্তব্যরত জওয়ানদের কাছে সবসময় অস্ত্র থাকে। পুরোনো চুক্তি অনুযায়ী অস্ত্র ব্যবহার হয়নি, পাল্টা বিদেশমন্ত্রী।