Covid India Update: দেশে দৈনিক মৃত্যু ফের হাজার পার, সামান্য কমল সংক্রমণ

দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু ফের ছাড়াল হাজারের গণ্ডি। সামান্য কমল দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জনের। মোট আক্রান্তের (Total Positive Cases) সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬। অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৫ হাজার ২৫৪।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola