Cyclone Yaas: উড়ে গেল ছাউনি, ঘূর্ণিঝড় ইয়াসের প্রহর গুনছে ওড়িশার ধামড়া-বালেশ্বর

আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। ওড়িশার বালেশ্বর (Balasore) ও ধামড়ায় (Dhamra) ইতিমধ্যেই প্রবল ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ধামড়া থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। সকাল ১০টা নাগাদ ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে তা আছড়ে পড়তে চলেছে। এই মুহূর্তে দিঘা থেকে ৯০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola