India Corona Update: দেশে কমল করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১,৫০৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৩৭ হাজার ২২২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ৬৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪১ হাজার ৫২৬।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola