Jammu Drone: ফের জম্মুতে সেনাঘাঁটির ওপর ফের রহস্যময় ড্রোন!

কালুচকের পর এবার সাঞ্জওয়ান (Sunjwan military camp)। ফের জম্মুর (Jammu) সেনাঘাঁটির ওপরে দেখা মিলল ড্রোনের (Drone)। সেনা সূত্রে খবর, গতকাল তিন-তিনবার সাঞ্জওয়ান সেনাঘাঁটির ওপর ড্রোন উড়তে দেখা যায়। প্রথমবার রাত ১টা ৮ মিনিটে, এরপর রাত ৩টে ৯ এবং শেষবার ভোর ৪টে ১৯ মিনিটে সন্দেহজনক ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। মাথায় ছিল সাদা আলো। গতকাল কালুচক সেনা ঘাঁটির ওপরেও ড্রোন উড়তে দেখা যায়। অন্যদিকে, জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোন-হামলার ঘটনার তদন্তভার নিল এনআইএ। জঙ্গি নাশকতা মোকাবিলায় এয়ারফোর্স স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে এনএসজি। গত একবছরে সীমান্তে সেনার নজরদারি বেড়েছে। সূত্রের খবর, জঙ্গিদের সাহায্য করতে সীমান্তের ওপার থেকে ড্রোন উড়ে আসার সংখ্যাও বেড়েছে গত একবছরে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola