MP Allowance: একজন সাংসদের সরকারি খরচ কত ? জানলে অবাক হবেন

ABP Ananda  |  15 Jun 2024 11:35 AM (IST)
ABP News

  MP Allowance: লোকসভায় মোট সাংসদের সংখ্যা ৫৪৩। এই সাংসদরা মাসে ১ লক্ষ বেতন পান। মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে ২০১৮ সালে সাংসদদের বেতন বৃদ্ধি হয়। এর পরই একধাক্কায় সাংসদদের বেতন ১ লক্ষ বলে ঠিক হয়। এর পাশাপাশি, নিজের সংসদীয় এলাকায় দফতর চালানো থেকে অন্য়ান্য খরচ বাবদ ৭০ হাজার টাকা মেলে। এর পাশাপাশি, মাসে আরও ৬০ হাজার টাকা ভাতা পান। সংসদে অধিবেশন চলাকালীন দৈনিক ২০০০ টাকা খরচ মেলে। মোবাইল ফোন এবং ইন্টারনেট বাবদ বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা পান সাংসদরা। সপরিবারে বছরে ৩৪টি অন্তর্দেশীয় বিমানযাত্রা একেবারে বিনামূল্যে পান সাংসদরা। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত কাজ, ট্রেনের প্রথম শ্রেণিতে বছরভর বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে গাড়ির মাইলেজ অনুযায়ী খরচ চাইতে পারেন। বছরে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জল বিনামূল্যে পান সাংসদরা।


সাংসদ নির্বাচিত হলে সরকারি বাংলোও পান  সাংসদরা। পাঁচ বছরের জন্য ওই বাংলোয় নিখরচায় বসবাস করেন তাঁরা। অভিজ্ঞতার নিরিখে বাংলো, ফ্ল্যাট বা হস্টেলের গুণমান ঠিক হয়। কোনও সাংসদ যদি সরকারি বাংলো না গ্রহণ করেন, সেক্ষেত্রে মাসে ২ লক্ষ টাকা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পেরও অধিকারী সাংসদ এবং তাঁদের পরিবারের লোকজনরা। সরকারি, বেসরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা করাতে পারেন। সংসদে পাঁচ বছরের মেয়াদ পূরণ হলে, মাসে ২৫ হাজার টাকা পেনশন মেলে। যত বাড়তি সময় পদে থাকবেন, তার মধ্যে প্রতি এক বছরের নিরিখে আরও ২০০০ টাকা করে মেলে।ABP Ananda Live


 


 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • MP Allowance: একজন সাংসদের সরকারি খরচ কত ? জানলে অবাক হবেন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন