BJP: অর্জুন-অস্বস্তির মধ্যেই ফের গেরুয়া শিবিরে ভাঙন! ময়নাগুড়িতে পদত্যাগ ২০ জন বিজেপি নেতার।Bangla News

অর্জুন সিং-কে (Arjun Singh) নিয়ে অস্বস্তির মাঝেই, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ২০ জন বিজেপি নেতার পদত্যাগ। এদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ মণ্ডলের জেলা সম্পাদক, মণ্ডল সম্পাদক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডল যুব সভাপতি, মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ পদাধিকারীরা। পদত্যাগপত্র না পেয়ে কোনও মন্তব্য করব না, বললেন জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি। আগামী দিনে বিজেপি বলেই কিছু থাকবে না, কটাক্ষ  তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola