BJP KMC Protest Rally: বদল বিজেপির প্রতিবাদ মিছিলের অভিমুখ, গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে রওনা

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির (BJP) পুরসভা অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গেছেন। রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন মিছিলে। পুলিশ বাহিনীর বাধা পাওয়ায় মিছিলের অভিমুখ বদল করা হয়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে পথে পুরসভা অভিমুখে বিজেপির মিছিল যাওয়ার কথা ছিল, সেই পথ পরিবর্তন করে গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে রওনা হয়েছে। ওয়েলিংটন স্কোয়ার হয়ে এসএন ব্যানার্জী রোড ধরে মিছিল যাওয়ার কথা ছিল। সেই প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘গনতন্ত্রই সামনের রাস্তা দেখিয়ে দেয়। মানুষই বুঝিয়ে দেয় কীভাবে আন্দোলন করতে হবে। বিজেপি মানুষের সঙ্গে আছে। আমাদের আটকানো হলেও আমরা থামব না। আমরা কর্পোরেশনে পৌঁছাবই।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola