Debanjan Deb Probe: 'সরকারি ভুয়ো নথি' দেখিয়ে ডিসেম্বর মাসে সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন দেবাঞ্জন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  28 Jun 2021 02:19 PM (IST)
ABP News

পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন (Fake Vaccination Camp) ডিসেম্বর মাসে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী (Security Guard of Debanjan Deb) নেন। সে সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন, রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। দেবাঞ্জনের কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। তবে দেহরক্ষীকে রেখে দিলেও ২ মাস পর  সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেন দেবাঞ্জন।


স্কুলে পড়ার সময় থেকেই মিথ্যে কথায় সিদ্ধহস্ত ছিলেন দেবাঞ্জন (Debanjan Deb)।  প্রতারণাও চালাতেন ভুয়ো আইএএস (Fake IAS)।  অভিযোগ দেবাঞ্জনের স্কুলের বেস্ট ফ্রেন্ডের। নামী চিত্র পরিচালকদের সহকারী। তথ্যচিত্রের জন্য পুরস্কৃত কান চলচ্চিত্র উৎসবে। বলতেন দেবাঞ্জন, দাবি স্কুলের বন্ধুর। 


২০২০ সালের ডিসেম্বরে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন দেবাঞ্জন দেব। সেই সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। ২ মাস পর সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করেন দেবাঞ্জন।  পুলিশ সূত্রে খবর, দেহরক্ষীকে রেখে দিয়েছিলেন তিনি। 


এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গত বছর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ির লোক সে সময় জানতে পারেন, তিনি ভুয়ো আইএএস (IAS)। এমনকী দেবাঞ্জন আইএএস ( Fake IAS) সেজে বেশ কয়েক জায়গায় তল্লাশিও চালান। গতবছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ৬৫ হাজার টাকায় অফিস ভাড়া নেন তিনি।  গতকাল রাতে দেবাঞ্জনকে নিয়ে তাঁর মাদুরদহর বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ি থেকে বেশ কিছু নথি, স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে ৩টি ডেবিট কার্ড ও ব্যাঙ্কের পাসবুক। দেবাঞ্জনের বাবা করোনায় আক্রান্ত বলেও সূত্রের খবর।

  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • Debanjan Deb Probe: 'সরকারি ভুয়ো নথি' দেখিয়ে ডিসেম্বর মাসে সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন দেবাঞ্জন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন