Bypass car fire: বাইপাসে চলন্ত গাড়িতে আগুন, দুই যাত্রীকে উদ্ধার করল পুলিশ

বাইপাসে চলন্ত গাড়িতে আগুন। চিংড়িঘাটা থেকে মা ফ্লাইভারে ওঠার মুখে একটি গাড়িতে আগুন লাগে। কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়িতে থাকা ২ যাত্রীকে উদ্ধার করেন। দ্রুত আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও, গাড়িটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

কাঞ্চন মল্লিক (kanchan Mallick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee) ইস্যুতে প্রকাশ্যে আসা ভিডিও ক্লিপ নিয়ে জল্পনা। এই ভিডিও ক্লিপের বিষয়ে এক অপরকে কটাক্ষ করেছেন কাঞ্চন, পিঙ্কি এবং শ্রীময়ী চট্টরাজ (Shrimayi Chattaraj)। পিঙ্কির অভিযোগ, ‘আমাকে নিউ আলিপুর থেকে ধাওয়া করা হয়েছে। চেতলায় আমাকে প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে অপমান করা হয়েছে। আমার বাচ্চাটা গাড়ির ভিতর ভয় পাচ্ছিল। কাঞ্চন এসব পাশে দাঁড়িয়ে দেখেছে।’ অন্যদিকে অভিযুক্ত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেন, ‘আমি চেতলায় পিঙ্কির গাড়ির কাছে গিয়েছিলাম। সেই ঘটনার যে ভিডিও তিনি রেকর্ড করেছেন। আমি ওনাদের কাছে হাতজোড় করে কথা বলতে বলেছি।’ এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি শ্রীময়ীকে নিয়ে পিঙ্কির কাছে বিষয়টি পরিষ্কার করে নেওয়ার জন্য গিয়েছিলাম। শ্রীময়ী ওদের অনুরোধ করে আলোচনা করার জন্য। ভিডিওটা দেখলেই পুরোটা পরিষ্কার বোঝা যাবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola