Strand Road Fire LIVE : ঝলসে গেছেন সহকর্মীরা, তবু লড়াই চালাচ্ছেন দমকলকর্মীরা

সোমবার স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের (Eastern Railway) অফিসে বিধ্বংসী আগুন। ৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আগুন যদিও এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে। বেরোচ্ছে সাদা ধোঁয়া। সহকর্মীদের হারিয়েও রাতভর আগুন নেভানোর কাজ চালিয়েছেন দমকলকর্মীরা। ২০টিরও বেশি ইঞ্জিন কাজ করেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে আসবে ফরেন্সিক টিম। জানা যাচ্ছে, বহুতলের যে অংশে আগুন লাগে সেখানে একাধিক প্লাইউড দিয়ে তৈরি ফলস সিলিং রাখা ছিল। ফলে আগুন যেই ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে তা গ্রাস করে নেয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola