Tolly Actors To Join BJP: যশ দাশগুপ্তের পাশাপাশি বিজেপি-যোগের সম্ভাব্য তালিকায় আর কারা?

টালিগঞ্জের একঝাঁক অভিনেতা যোগ দিচ্ছেন বিজেপিতে। খবর বিজেপি সূত্রে। গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন অভিনেতা যশ দাশগুপ্তও, বিজেপি সূত্রে দাবি। অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা। গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।সেই দলে ছিলেন সায়নী ঘোষও। প্রতিক্রিয়া মেলেনি যশ দাশগুপ্তর। এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না, জানিয়েছেন সায়নী ঘোষ। গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন আরেক অভিনেত্রী সৌমিলি বিশ্বাসও। তবে বারবার যোগাযোগ করা হলেও, তিনি ফোন ধরেননি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola