Yaas Cyclone Update: 'আমফান থেকে শিক্ষা নিয়ে ইয়াসের প্রস্তুতি', ২৪ ঘণ্টা 'অন ডিউটি' থাকার আশ্বাস দেবাশিস কুমারের

ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা (KMC)। কর্তৃপক্ষের তরফে দেবাশিস কুমার (Debasish Kumar) জানান, "রেডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছে। টিভিতে প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। বিভিন্ন স্কুলবাড়ির ঠিকানা বলে দেওয়া হচ্ছে, যেখানে যেমন দরকার সেখানে যেন মানুষ পৌঁছে যেতে পারেন। গতবারের ঝড়ের থেকে শিক্ষা নিয়ে এবারের প্রস্তুতি নিয়েছি।" পাশাপাশি তৎপরতা প্রসঙ্গে তিনি জানান, "এখন দিন রাত বলে ব্যাপার নয়, ২৪ ঘণ্টা ধরেই আমাদের কেউ না কেউ থাকবেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola