Left Party worker's Death: 'নবান্ন থেকে কত দূরেই বা ওই ছাত্র-ছাত্রীরা ছিলেন যে ওখানেই তাঁদের মারতে হল?', বাম নেতার মৃত্যুতে প্রশ্ন তুললেন নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ মিত্র
নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুব নেতার মৃত্যু। এই প্রসঙ্গে নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মনোজ মিত্র বলেন, "নবান্ন থেকে কত দূরেই বা ওই ছাত্র-ছাত্রীরা ছিলেন যে ওখানেই তাঁদের মারতে হল? তাঁদের ছেড়ে দিলেই বিষয়টি ঠিক হত। কয়েকজনকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিলেই হত। তাঁদের অভিযোগ জানানোর থাকলে জানাতেন বা বিশেষ বক্তব্য থাকলেও জানাতে পারতেন। এতে ব্যাপারটি মিটে যেত। তা না করে তাঁদেরকে মাঝপথে আটকে, তিনদিকে নিয়ে গিয়ে যে মারধরের ঘটনা ঘটল তা বীভৎস। এটা খুবই দুঃখজনক ঘটনা।"
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Manoj Mitra DYFI Left Youth Leaders Death