বিধানসভায় বিরোধীদের প্রশ্নের মুখে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী, বিজেপি-সিপিএম সম্পর্ক নিয়ে খোঁচা সুজনকেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2020 12:51 PM (IST)

বিধানসভায় বিরোধীদের প্রশ্নের মুখে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। ‘প্রতিদিন মিটিং-মিছিল করছে বিরোধীরা’। ‘তাও কেন অভিযোগ করা হয়, অনুমতি দিই না?’ ‘সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে, কেন গ্রেফতার নয়?’ ‘পুলিশ কেন গ্রেফতার করছে না, জানতে চাই’। বিরোধীদের অভিযোগের জবাবে চড়া সুর মুখ্যমন্ত্রীর। জলঙ্গিতে সিএএ-বিরোধী মিছিলে গুলি নিয়েও আক্রমণ। ‘সরস্বতী পুজোর দিন কেন বন্ধের ডাক দেওয়া হল? ‘পুজোর সময় বন্ধ, সাম্প্রদায়িক কার্ড খেলা হয়েছে’। যা হয়েছে, তার জন্য আপনারাই দায়ী: মুখ্যমন্ত্রী। ‘ভবানীপুরে কেন ভোট কমল তৃণমূল কংগ্রেসের?’ বামেদের ভোট বিজেপিতে নয়, তৃণমূলে গিয়েছে: সুজন। ভবানীপুর নিয়ে ভাবতে হবে না, সুজনকে জবাব মমতার। ‘সারদাকাণ্ডে সবাইকে ধরছে বিজেপি, আপনাদের কেন ছাড়?’ ‘সবাই বিজেপির সঙ্গে সিপিএমের সম্পর্কের কথা জানে’। সুজনের প্রশ্নের জবাবে তীব্র আক্রমণে মমতা