✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sachin Tendulkar: ওয়াকারের বাউন্সারে নাক রক্তাক্ত, যন্ত্রণা ভুলে পাল্টা মার, পঞ্চাশে কিংবদন্তি

ABP Ananda  |  25 Apr 2023 09:41 AM (IST)
ABP News

Sachin Tendulkar: ১৯৮৯ সালে ভারতের পাকিস্তান সফর। বিপক্ষে তিন স্পিডস্টার। যাঁদের মধ্যে একজন, ইমরান খান ততদিনে কিংবদন্তি হয়ে গিয়েছে। বাকি দুজন, ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস। যাঁদের বলা হচ্ছিল বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিমান ফাস্টবোলার। সঙ্গে কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির। সেই সিরিজেই ভারতের জার্সিতে অভিষেক এক বিস্ময় বালকের। মাত্র ১৬ বছর বয়স। কিন্তু কী অফুরন্ত সাহস! শিয়ালকোট টেস্টে ওয়াকারের বাউন্সারে নাক ফাটল। জাভেদ মিয়াঁদাদ স্লেজিং শুরু করলেন। টলানো গেল না। রক্তাক্ত নাক নিয়ে হাফসেঞ্চুরি করলেন।


পরের ২৪ বছর বিশ্বক্রিকেটকে শাসন করলেন সেদিনের সেই লড়াকু যোদ্ধা। গোটা বিশ্ব যাঁকে চিনেছে সচিন তেন্ডুলকর নামে। কুর্নিশ করেছে তাঁর ক্রিকেটীয় দক্ষতাকে। একবাক্যে সকলে স্বীকার করে নিয়েছেন, ডন ব্র্যাডম্যানের পর এত বড় মাপের ব্যাটসম্যান আর আসেননি। যাঁকে দেখে পরবর্তীকালে স্বয়ং ব্র্যাডম্যান বলেছিলেন, আরে! এ ছেলে তো আমার মতো ব্যাট করে।


আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। কিংবদন্তি সচিন সোমবার পূর্ণ করলেন জীবনের হাফসেঞ্চুরি। পঞ্চাশ পূর্ণ হল মাস্টার ব্লাস্টারের। ক্রিকেট ঈশ্বরের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। ক্রিকেটার থেকে চলচ্চিত্র জগতের সেলিব্রিটি, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে 'হ্যাপি বার্থ ডে সচিন'-এ মুখরিত। 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Sachin Tendulkar: ওয়াকারের বাউন্সারে নাক রক্তাক্ত, যন্ত্রণা ভুলে পাল্টা মার, পঞ্চাশে কিংবদন্তি

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.