আত্মঘাতী হওয়ার কথা বললেও দেহের পিছনের দিকে গুলির দাগ কেন, প্রশ্ন ছত্তীসগঢ়ে নিহত জওয়ানের পরিবারের
আত্মঘাতী হওয়ার কথা বললেও, দেহের পিছনের দিকে গুলির দাগ কেন? ছত্তীসগঢ়ে জওয়ান মাসুদুল রহমানের সহকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায় প্রশ্ন পরিবারের। এ নিয়ে তদন্তের দাবি তুলেছে পরিবার। অন্যদিকে দেশের আধাসেনার সুযোগ-সুবিধা নিয়ে লোকসভায় সরব হলেন অধীর চৌধুরী