Narendra Modi : বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না, ভোপাল থেকে তৃণমূল সরকারকে আক্রমণ নরেন্দ্র মোদির
বিজেপির নির্বাচনী ইস্তেহারের তিন প্রধান প্রতিশ্রুতির অন্যতম অভিন্ন দেওয়ানি বিধি। এবার সেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের সরব হতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর বার্তা, ভারতের সংবিধানেও এই বিধি চালুর অঙ্গীকার রয়েছে। শীর্ষ আদালতও তা লাগু করতে বলেছে। আগামী বছর লোকসভা ভোট যাকে কেন্দ্র করে এর মধ্যেই বিজেপি বিরোধী জোটের বৈঠক হয়েছে পাটনায়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখে অভিন্ন দেওয়ানি বিধির কথায় অন্য তাৎপর্য পাচ্ছে রাজনৈতিক মহল।