নিজামউদ্দিনে সংস্পর্শে আসা ৪০০ জন করোনা পজিটিভ, জানাল স্বাস্থ্যমন্ত্রক
দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ভয়াবহ এই পরিস্থিতির মোকাবিলা কী ভাবে করা সম্ভব, তা নিয়েই ঘুম উড়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দিল্লির নিজামউদ্দিন মারকাজের তবলিঘি জামাতে যোগদানকারীদের মধ্যে ৪০০ জন করোনা পজিটিভ। দেশের অন্তত ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছেন নিজামউদ্দিনে যোগ দেওয়া মানুষজন। তাঁদের মধ্যে সমাবেশে যোগ দেওয়া দেশ-বিদেশের হাজার দু'য়েক এবং তাঁদের সংস্পর্শে আসা লোকজন মিলিয়ে প্রায় ৯০০০ জনকে শনাক্ত করে কোয়রান্টিনে পাঠানো হয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
Tags :
Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Nizamuddin Coronavirus Lockdown Coronavirus Latest News Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown Delhi