দাউদাউ করে জ্বলছে আগুন! যমুনা এক্সপ্রেসওয়েতে কন্টেনারের সঙ্গে গাড়ির সংঘর্ষের জের, মৃত ৫
সাতসকালে যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। কন্টেনারের সঙ্গে গাড়ির সংঘর্ষের পরেই গাড়িতে আগুন লেগে গাড়ির আরোহী সহ ৫ জনের মৃত্যু হয়েছে। জ্বলন্ত গাড়ি থেকে বেরোতে পারেননি কেউই। নাগাল্যান্ডের নম্বর লেখা কন্টেনারটি রাস্তার উল্টোদিক থেকে আচমকা গাড়ির সামনে চলে আসায় দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন লাগার ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। প্রত্যক্ষদর্শীদের দাবি, জ্বলন্ত গাড়ি থেকে বার করে আনার জন্য বারবার কাকুতি-মিনতি করেছিলেন আরোহীরা। দাউদাউ করে আগুন জ্বলায় গাড়ির ধারেকাছে ঘেঁষতে পারেননি স্থানীয়রা।
Tags :
Accident In Yamuna Expressway Yamuna Expressway Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Road Accident Abp Ananda Fire Death