কেরলের তিরুঅনন্তপুরমে গোষ্ঠী সংক্রমণ, আজ থেকে উপকূলবর্তী এলাকায় সম্পূর্ণ লকডাউন

কেরল করোনা সংক্রমণ মোকাবিলায় দেশের রাজ্যগুলির মধ্যে সামনের সারিতে। অথচ ওই রাজ্যেই তিরুঅনন্তপুরমে গোষ্ঠী সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সম্প্রতি তিরুঅনন্তপুরম থেকে বেশ কয়েকজন করোনা আক্রান্তের  খবর এসেছে। এই পরিস্থিতিতে আজ থেকেই তিরুঅনন্তপুরমের উপকূলবর্তী এলাকায় সম্পূর্ণ লকডাউন চালু করছে কেরল সরকার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola