দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭,১৪৮

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৪ জনের। একদিনে মৃত ৫৮৭। কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ হাজার ১৪৮। মোট আক্রান্ত ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১। একদিনে সুস্থ ২৪ হাজার ৪৯১ জন। মোট সংক্রমণ মুক্ত ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৮।আশার কথা, দেশে মৃত্যু হার কমে হয়েছে ২.৪৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.৭২ শতাংশ। দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৩০ জনের। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ৬৯৫। দিল্লিতে মৃত ৩ হাজার ৬৬৩। সংক্রমিত ১ লক্ষ ২৩ হাজার ৭৪৭। তামিলনাড়ুতে ২ হাজার ৫৫১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৭৮। গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ১৬২। সংক্রমিত ৪৯ হাজার ৩৫৩। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১৯২ জনের। আক্রান্ত ৫১ হাজার ১৬০।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola