মুখ্যমন্ত্রী পদে শপথ নিতীশের, উপমুখ্যমন্ত্রী পদে শপথ রেনু দেবী-তারকিশোর প্রসাদের, হাজির অমিত শাহ-জেপি নাড্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2020 09:24 PM (IST)

১৫জন মন্ত্রীকে নিয়ে টানা চতুর্থবারের জন্য শপথ বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমারের। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন অমিত শাহ। জেপি নাড্ডা। নীতীশের সঙ্গে উপমুখ্য়মন্ত্রী পদে শপথ নিয়েছেন রেনু দেবী ও তারকিশোর প্রসাদ। শপথ নিয়েছেন বিজেপির সাত ও জেডিইউয়ের পাঁচ মন্ত্রীও। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট আরজেডি, কংগ্রেস, সিপিআই (এম) লিবারেশনের। শপথগ্রহণে গরহাজির থাকলেও নীতীশকে শুভেচ্ছা জানিয়েছেন তেজস্বী যাদব। শপথ নিয়ে নীতীশ বলেন, জোট সরকারে আমরা একসঙ্গে কাজ করি। মানুষের সেবা যেমন করেছি, করে যাব।