Pinaka Missile: ওড়িশা থেকে মিসাইল ছুড়ল ভারত। লক্ষ্যবস্তুতে আঘাত, সফল পরীক্ষা | ABP Ananda Live

ABP Ananda LIVE : দূরপাল্লার গাইডেড রকেট 'পিনাকা'র সফল পরীক্ষা DRDO-র । দেশীয় প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ গাইডেড রকেট (LRGR) 'পিনাকা' ।ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে মিসাইলের সফল পরীক্ষা । সর্বোচ্চ ১২০ কিমি রেঞ্জে পরীক্ষা পিনাকা ক্ষেপণাস্ত্রের। টেস্টে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, দাবি DRDO সূত্রে ।'পিনাকা' তৈরিতে DRDO-র সঙ্গে আরও দু'টি সহযোগী সংস্থা। 

 

মরশুমের শীতলতম দিন, আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা, বর্ষশেষে কত হবে তাপমাত্রা?

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে পূবালি হাওয়ার দাপট বেড়েছে, বাধা পেয়েছে উত্তরে হাওয়া। তার ফলে আশা জাগিয়েও ব্যাকফুটে চলে গিয়েছিল শীত। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছিল। তবে এবার ফের ঝোড়ো ইনিংস।                                   

মঙ্গলবার ১৩ ডিগ্রির নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল থেকেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম। আগামী কয়েকদিন ঠাণ্ডার এই আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।           

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola