Mamata Banerjee Injury : 'দুর্ঘটনার পিছনে পূর্ব পরিকল্পিত অভিসন্ধি ছিল', দাবি সুব্রত বক্সির

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত হওয়ার পরে আজ কালীঘাটে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত বক্সি (Subrata Bakshi) বলেন, নন্দীগ্রামে যে দুর্ঘটনা ঘটেছে, তার সঙ্গে নিশ্চিতভাবে কোন অভিসন্ধি ছিল। কর্মসূচি শেষ না করেই কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী বৈঠকের সিদ্ধান্তের কথা এদিন সাংবাদিকদের সামনে বলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। 

 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola