Dilip Ghosh: পার্থ চট্টোপাধ্যায় এত সহজে ছাড়া পাবেন না, জেল হেফাজত নিয়ে মন্তব্য দিলীপের

১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার। আদালতে পার্থর জামিনের আবেদন খারিজ। জামিনের আবেদন করেননি অর্পিতা। জেলে গিয়ে পার্থ-অর্পিতাকে জেরা করতে পারে ইডি, খবর সূত্রের। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, "পশ্চিমবঙ্গে দুর্নীতি ব্যাপক হারে হচ্ছে। বহু লোক এর সঙ্গে যুক্ত। এটা একটা লম্বা ব্যাপার। পার্থ চট্টোপাধ্যায় এত সহজে ছাড়া পাবেন না। নাম প্রকাশ্যে আনা উচিত। আমরা অপেক্ষা করছি দেখার জন্য।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola