Morning Headlines: শুভেন্দু-অভিষেক-পিকে বৈঠকে বরফ গলল? সব মিটে গিয়েছে দাবি সৌগত রায়ের

১। জল্পনার মধ্যেই শুভেন্দুর সঙ্গে অভিষেক, প্রশান্ত কিশোরের বৈঠক। উঃ কলকাতার একটি বাড়িতে ২ ঘণ্টা ধরে আলোচনা। সব মিটে গিয়েছে, ভাল বৈঠক হয়েছে, দাবি সৌগতর।


২। অভিষেক, প্রশান্ত কিশোরের সামনেই মমতার সঙ্গে কথা শুভেন্দুর। সৌগত রায়ের ফোন থেকে দুজনের মমতা-শুভেন্দু আলোচনা। দু-একদিনের মধ্যে মুখ খুলতে পারেন শুভেন্দু, খবর সূত্রের।


৩। সমস্যা মিটলে ভাল, পার্টির পক্ষে মঙ্গল। শুভেন্দু-অভিষেক-পিকে বৈঠক নিয়ে মন্তব্য শিশিরের। এর থেকে আনন্দের কিছু নেই, প্রয়োজনে কথা বলব, মন্তব্য কল্যাণের।


৪। মনে করি না কারও কাছে মাথা ঝোঁকাবেন শুভেন্দু, তৃণমূলের বৈঠক নিয়ে মন্তব্য কৈলাসের। আগ বাড়িয়ে ডাকা হয়নি, ধাক্কা খাওয়ার কোনও প্রশ্নই নেই, দাবি দিলীপের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola