Mukul Roy Speculation: তৃণমূলে আজই ‘ঘর ওয়াপসি’ মুকুলের? জল্পনা তুঙ্গে

আজই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে পারেন মুকুল রায় (Mukul Roy)। তৃণমূল কংগ্রেসের বৈঠক রয়েছে আজ। থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠকে দলত্যাগীদের ফেরানো নিয়ে আলোচনা হতে পারে বলা জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছিল তাঁর। আপাতত সল্টলেকের বাড়িতে রয়েছেন তিনি। রয়েছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola